পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) ৪১তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ করেছে। আগামী ২৯ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই বিসিএসে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ২১ হাজার ৫৬ জন। গত ১ আগস্ট প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়। গতকাল রবিবার পিএসসির সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা পিএসসির ওয়েবসাইটে জানানো হবে। ২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে বিভিন্ন পদে ২ হাজার ১৩৫ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।
×
