যে কারণে হিল ও পেনসিল স্কার্ট পরবে না স্কাইআপের অ্যাটেনডেন্টরা

আপডেট : ১১ অক্টোবর ২০২১, ০৪:০৭ পিএম

এয়ারলাইনসের নারী কর্মীদের ফ্যাশন স্টেটমেন্ট প্রায়ই আলোচনার বিষয় হয়। এর মধ্যে খানিকটা ভোল বদল করে নতুন আলোচনা তৈরি করেছে ইউক্রেনের বেসরকারি সংস্থা স্কাইআপ এয়ারলাইনস।

সিএনএন জানাচ্ছে, নারী ফ্লাইট অ্যাটেনডেন্টদের এখন থেকে হিল ও পেনসিল স্কার্ট পরতে হবে না।

অ্যালেকজান্দ্রিনা ডেনিসেঙ্কো এ সংস্থায় সাত বছর ধরে কাজ করছেন। তিনি জানান, অনেক সময় মিনিট খানেকও বসে বিশ্রাম নেওয়ার সুযোগ পান না। তখন ঘণ্টার পর ঘণ্টা পরে পরে থাকা হিল বেশ ভোগায়।

এখন থেকে হিলের বদলে নাইকির স্নিকার পরবেন নারী ফ্লাইট অ্যাটেনডেন্টরা। এ ছাড়া পেনসিল স্কার্টের বদলে কমলা রঙের স্যুট ও পশমী ওড়না পাচ্ছেন। ব্লাউজের বদলে সাদা টি-শার্ট পরবেন তারা।

ডেনিসেঙ্কো বলেন, হিল দেখতে সুন্দর। কিন্তু ফ্লাইট শেষে খুব ভুগতে হয়। সেই তুলনায় স্নিকার বেশ আরামদায়ক।

আরও বলেন, কোনো কারণে উড়োজাহাজ যদি পানিতে অবতরণ করে তবে মইকে ক্ষতিগ্রস্ত করবে হিল এবং সাঁতারের জন্য স্কার্ট ‍উপযোগী নয়।

প্রতিষ্ঠানটি জানায়, গবেষকেরা কেবিন ক্রুদের ইউনিফর্মের ইতিহাস ঘেটে এ সিদ্ধান্ত নিয়েছে। এটি ‘রক্ষণশীল’ ভাব নিয়ে আসলেও সুবিধাজনক।

এ ছাড়া চুলে বিনুনীর বদলে টাইট বান বা পনি টেইল করবেন তারা।

২২ অক্টোবর নতুন এ ইউনিফর্ম আনুষ্ঠানিকভাবে চালু হবে।

নারীদের পাশাপাশি নতুন পোশাকের পরিকল্পনাও করেছেন স্কাইআপ। হালকা ধাঁচের স্যুট, টি-শার্ট ও নাইকির কালো স্নিকার পরবেন তারা।

এ প্রসঙ্গে এক ফ্লাইট অ্যাটেনডেন্ট বলেন, যদি সারা পৃথিবী ও সব ফ্যাশন সচেতন মানুষ স্নিকার পরতে পারে তবে অ্যাভিয়েশনে কেন নয়!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত