ষষ্ঠ অধ্যায় : বাংলাদেশের সরকার ব্যবস্থা
বহুনির্বাচনী
১. সংসদ অধিবেশন স্থগিত করে দেওয়ার ক্ষমতা রয়েছে কার?
ক. প্রধানমন্ত্রী খ. রাষ্ট্রপতি
গ. স্পিকার ঘ. হুইপ
২. কোন দেশে আইনসভার সদস্যদের ভোটে বিচারক নিয়োগ দেওয়া হয়?
ক. সুইজারল্যান্ড খ. আয়ারল্যান্ড
গ. নিউজিল্যান্ড ঘ. ইংল্যান্ড
৩. বাজেট পাস করা কার কাজ?
ক. রাষ্ট্রপতির খ. প্রধানমন্ত্রীর
গ. জাতীয় সংসদের ঘ. অর্থমন্ত্রীর
৪. রাষ্ট্রের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের নিয়োগ দেন কে?
ক. সচিবালয় খ. জনপ্রশাসন মন্ত্রণালয়
গ. প্রধানমন্ত্রী ঘ. রাষ্ট্রপতি
৫. জেলা প্রশাসকের কাজের তদারকি করেন কে?
ক. সচিবালয় খ. বিভাগীয় কমিশনার
গ. মেয়র ঘ. মহাপরিচালক
৬. মূলত কোনটি দ্বারা দেশের শাসনব্যবস্থা পরিচালিত হয়?
ক. সরকার খ. সেনাবাহিনী
গ. জনগণ ঘ. সচিব
৭. প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা কার নিকট দায়ী?
ক. রাষ্ট্রপতির নিকট খ. স্পিকারের নিকট
গ. সংসদের নিকট ঘ. বিচার বিভাগের নিকট
৮. নাবালকের অভিভাবক নিয়োগ দেওয়া কোন বিভাগের কাজ?
ক. বিচার বিভাগের খ. আইন বিভাগের
গ. শাসন বিভাগের ঘ. সচিবালয়ের
৯. মন্ত্রণালয়ের এক বা একাধিক শাখার দায়িত্বে কে থাকেন?
ক. সচিব খ. যুগ্মসচিব
গ. উপসচিব ঘ. অতিরিক্ত সচিব
১০. বাংলাদেশ সরকারের বিভাগ কয়টি?
ক. ৩টি খ. ৪টি গ. ৫টি ঘ. ৬টি
১১. রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ নিয়ে গঠিত হয় কোনটি?
ক. বিচার বিভাগ খ. শাসন বিভাগ
গ. আইন বিভাগ ঘ. সরকার কাঠামো
১২. নির্বাহী বিভাগ বলা হয় কোনটিকে?
ক. আইন বিভাগ খ. বিচার বিভাগ
গ. শাসন বিভাগ ঘ. সরকার
১৩. সশস্ত্র বাহিনীর প্রধান কে?
ক. জেনারেল খ. সেনাবাহিনীর প্রধান
গ. প্রধানমন্ত্রী ঘ. রাষ্ট্রপতি
১৪. সংসদীয় সরকার ব্যবস্থায় সরকার প্রধান কে?
ক. প্রধানমন্ত্রী খ. রাষ্ট্রপতি
গ. স্পিকার ঘ. প্রধান বিচারপতি
১৫. কার নেতৃত্বে মন্ত্রিপরিষদ দেশের শাসনকার্য পরিচালনা করেন?
ক. রাষ্ট্রপতির খ. স্পিকারের
গ. প্রধানমন্ত্রীর ঘ. হুইপের
উত্তর
১. খ, ২. ক, ৩. গ, ৪. ঘ, ৫. খ, ৬. ক, ৭. গ, ৮. ক, ৯. গ, ১০. ক, ১১. খ, ১২. গ, ১৩. ঘ, ১৪. খ, ১৫. গ
