খালি গায়ে নারীদের টিকা দেন, কেন্দ্রে করেন ধূমপান

আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১২:০৬ এএম

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টেকনোলজিস্ট উদোম গায়ে নারী-পুরুষ সবাইকে করোনার টিকা দিয়েছেন এবং টিকাকেন্দ্রে বসেই ধূমপান করেছেন। এমন ঘটনায় সেবা নিতে আসা লোকজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পরে সিভিল সার্জন শহিদুল ইসলাম নামে ওই টেকনোলজিস্টকে কারণ দর্শানোর (শোকজ) নোটিস দেন।

জানা যায়, হাসপাতালটিতে টিকাদানের জন্য নারী ও পুরুষের আলাদা বুথ নেই। গত রবিবার দুপুরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

সেবাপ্রার্থীদের কয়েকজন বলেন, সরকারি হাসপাতালে একজন মেডিকেল  টেকনোলজিস্ট নিজের শার্ট খুলে রেখে খালি গায়ে নারীদের শরীরে টিকা দিতে পারেন এমনটা ভাবতেই পারিনি। এ সময় বেশ কয়েকজন নারী অস্বস্তিতে পড়েন। এর আগে শহিদুল ইসলাম টিকাকেন্দ্রে একটি চেয়ারে বসে সিগারেট ধরিয়ে ধূমপান করেন।  কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) শহিদুল ইসলাম বলেন, শার্ট ঘেমে ভিজে গিয়েছিল। তাই খুলে রৌদ্রে রেখেছিলাম। এজন্য খালি গায়ে সবাইকে টিকা প্রদান করেছি। যখন রোগীর চাপ কম ছিল তখন ধূমপান করেছি।’

ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা বেগম বলেন, ঘটনাটি জানার পর গত রবিবারই তাকে ‘শোকজ’ করেছি। খালি গায়ে দায়িত্ব পালন করার নিয়ম নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত