উদ্ধারকাজে অংশ নিয়ে মৃত্যু

ফায়ার সার্ভিসের ডুবুরির পরিবারকে চেক হস্তান্তর

আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ০২:০৮ এএম

উদ্ধারকাজে অংশ নিয়ে মারা যাওয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডুবুরি আব্দুল মতিনের পরিবারের হাতে ‘ফায়ার সার্ভিস ওয়েল ফেয়ার ট্রাস্ট’-এর পক্ষ থেকে ১০ লাখ টাকার চেক তুলে দিলেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন। গতকাল বিকেল ৩টার দিকে অধিদপ্তরের সম্মেলন কক্ষে মতিনের স্ত্রী নাসিমা খাতুনের হাতে এই চেক তুলে দেওয়া হয়। এ সময় অধিদপ্তরের পরিচালকগণ, প্রকল্প পরিচালকগণ ও ওয়েলফেয়ার ট্রাস্টের উপ-ব্যবস্থাপনা পরিচালকগণসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত