মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) বৃহস্পতিগ্রহের দুর্ঘটাবস্থানের ফলে হঠাৎ কুটির শিল্পের রপ্তানির সুযোগ পেতে পারেন। বকুল মালায় সজ্জিত মন্ডপের সাহায্যে অর্থের সমাগম হতে পারে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে) প্রত্নতত্ত্বের গবেষণায় জাতক জড়িয়ে পড়তে পারেন। গ্রাফিক্সের সাহায্যে সঠিক ফলাফল পেতে পারেন। নির্দ্বিধায় এগিয়ে যান সফলতা আসবেই।
মিথুন (২১ মে-২০ জুন) ‘জীব প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর’ নারী-পুরুষ নির্বিশেষে জাতকের সাহায্যে কোনো বন্ধ্যা সারমেয়র বা মার্জারের জীবন রক্ষা পাবে।
কর্কট (২১ জুন-২০ জুলাই) শনিগ্রহের প্রভাবে জাতকের মানসিক সমস্যা দেখা দিতে পারে। অযথা সময় নষ্ট না করে ভালো কোনো ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে পারেন।
সিংহ (২১ জুলাই-২০ আগস্ট) কেতুর প্রভাবে পদব্রজে দূরের যাত্রা শুভ। পথে শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসাকেন্দ্রের সহায়তা নিতে হতে পারে। তবে অঙ্গহানির ভয় নেই।
কন্যা (২১ আগস্ট-২২ সেপ্টেম্বর) ব্যবসামন্দার ফলে প্রাতিষ্ঠানিক ঋণ পরিশোধে জাতকের সমস্যা দেখা দিতে পারে। রাজ পরিবারের সাহায্যে ঋণ পরিশোধে এ যাত্রা উৎরে যাবেন।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) আকাশ প্রযুক্তির ব্যক্তিগত ব্যবহারে রাজনৈতিক তস্করের বাধা পেতে পারেন। তবে প্রশাসনের কোনো মন্ত্রী পর্যায়ের সুদৃষ্টিতে এ সমস্যার সমাধান হবে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২০ নভেম্বর) পারিবারিক কারণে স্ত্রীর শীতলতা জাতকের মনোপীড়ার কারণ হয়ে দাঁড়াতে পারে। পারিবারিক সম্পত্তির ভাগবাটোয়ারা এ সপ্তাহে না করাই ভালো।
ধনু (২১ নভেম্বর-২০ ডিসেম্বর) সীমানার অদরশণে রবির ভ্রমণপথে অন্তরীক্ষের নিশ্চল অবস্থার ফলে জাতকের ওপর অপ্সরীর প্রভাব পড়তে পারে। মঙ্গলব্রত পালনে সমাধান পেতে পারেন।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) সমুদ্র যাত্রায় হঠাৎ প্রাকৃতিক দুর্যোগের ফলে ভিন্ন কোনো বন্দরে আটকা পড়তে পারেন। ধৈর্য ধরুন সমাধান আসবে। অনৈতিক পথে পা বড়াবেন না।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) পরিবারের প্রবীণ সদস্যের সম্পত্তি বিক্রয়ের পরামর্শে আত্মীয়-স্বজন উৎসাহ জোগাতে পারে। ভুংগাশের উচ্চমার্গে অবস্থানের ফলে সম্পত্তি বিক্রয় অশুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) অনুড়া স্বাস্থ্যবতী যুবতীরা বিপরীত লিঙ্গের প্ররোচনায় সাড়া দেবেন না। এরা আপনার সমস্যার সুযোগ নিয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে দৈহিক-সর্বনাশ করবে।
