৮০’র দশকের অন্যতম পপ দল হোয়াম!-এর গায়ক, বেস গিটারিস্ট ডিয়ন এস্তাস মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার পোস্টের এক বরাতে গত মঙ্গলবার খবরটি নিশ্চিত করে সংবাদমাধ্যম সিএনএন।
ওই পোস্টে জানানো হয়, ‘সত্যিই দুঃখজনকভাবে আমি পোস্ট করছি যে, ডিয়ন এস্তাস এই সকালে মারা গেছেন’।
ডিয়ন মূলত পরিচিত ছিলেন হোয়াম!-এর তৃতীয় সদস্য হিসেবে। ডিয়ন সঙ্গীতের প্রতি অনুরাগী ছিলেন এবং তার ভক্তদের সঙ্গে যোগাযোগ করতে পছন্দ করতেন।
হোয়াম!-এর এক সফরে এস্তাস টিনা টার্নার, অ্যানি লেনক্স, এল্টন জন, অ্যারন নেভিল ও অন্যান্য শিল্পীদের সাহায্য করেছিলেন বেস বাজিয়ে। তার একক গানের মধ্যে রয়েছে ‘হেভেন হেল্প মি’।
এই গানে বেক-আপ কণ্ঠ দেন জর্জ মাইকেল। ১৯৮৯ সালে গানটি বিলবোর্ডের শীর্ষ ১০০ গানের মধ্যে ৫ নম্বরে ওঠে আসে।
মঙ্গলবার এস্তাসের মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন হোয়াম!-এর আরেক গিটারিস্ট ও বেক-আপ ভোকালিস্ট অ্যান্ড্রু রিগেলি।
