শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনমন্ত্রী আনিসুল হক এমপির ব্যক্তিগতভাবে ২২ টি পূজামণ্ডপে অর্থ অনুদান দিয়েছেন। বুধবার এবং বৃহস্পতিবার উপজেলার সব কটি মণ্ডপে সহায়তা পৌঁছে দেন হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের আহ্বায়ক তাকজিল খলিফা কাজল এর সত্যতা নিশ্চিত করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তারসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
হিন্দু সম্প্রদায়ের নেতারা জানান, মন্ত্রীর ব্যক্তিগত তরফ থেকে প্রতি মণ্ডপে ৭ হাজার টাকা করে অনুদান দেয়া হয়। তিনি প্রতিবছরই নিজ থেকে এ অনুদান পৌঁছে দেন এবং সব সময় খোঁজ খবর রাখেন।
তারা মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় শান্তিবন মহাশ্মশান পরিচালনা কমিটির উপদেষ্টা রঞ্জিত দাস, সভাপতি শ্রী হিরা লাল সাহা, সাধারণ সম্পাদক শ্রী সুমেশ দাস, সহসভাপতি শ্রী রসিক লাল সাহা, শ্রী সুনিল বনিক, শ্রী মতি ঘোষ, শ্রী ভজন শীল, শ্রী দ্বীজেন দাস, শ্রী স্বপন শীলম, সঞ্জয় কর্মকার প্রমুখ উপস্থিত ছিলেন।
