উপমহাদেশের বাইরে মাদ্রিদ থেকে প্রথম পুরস্কার বাংলাদেশকে দিলেন জয়া

আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১০:৪৯ পিএম

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দর্শকের মন কেড়েছেন অনেক হেভিওয়েট সিনেমা দিয়ে। বিনিময়ে ঝুলিতে উঠেছে দেশীয় ও আন্তর্জাতিক পুরস্কার সম্মাননা।

বৃহস্পতিবার তিনি তার ফেসবুক আইডিতে চমক দিয়েছেন আর একটি খবর জানিয়ে।

মাস কয়েক আগেই তিনি পেয়েছিলেন মাদ্রিদ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল থেকে ফরেন ফিল্ম ক্যাটেগরিতে সেরা অভিনয়ের পুরস্কার। সেই পুরস্কারের মেমেন্টা হাতে এসে পৌঁছেছে বৃহস্পতিবার।

পুরস্কার হাতে পাওয়ার পর তিনি লিখেছেন, ‘ভারত উপমহাদেশের বাইরে কোনো আন্তর্জাতিক স্তর থেকে এই নাকি প্রথম কোনো পুরস্কার বাংলাদেশে এসেছিল।’

তিনি জানিয়েছেন এই পুরস্কারটি পেয়েছেন 'রবিবার' ছবিতে অভিনয়ের সূত্র ধরে।

পুরস্কার পেয়ে তিনি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন ছবির পরিচালক ও টিমকে। তিনি লিখেছেন, ‘অসম্ভব বিনীত বোধ করছি আমি। আর এক বড় দায়িত্বের তৃষ্ণা। ছবির পরিচালক অতনু ঘোষের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। অভিনেতা-অভিনেত্রী আর কলাকুশলীদের আকাশ সমান ভালোবাসা।‘

×
সর্বশেষ সর্বাধিক পঠিত