চট্টগ্রামে বাসা থেকে মা, মেয়ে ও ছেলের মরদেহ উদ্ধার

আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ১১:৪০ এএম

চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকার একটি বাসা থেকে মা, মেয়ে ও ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকালে পাঁচলাইশ থানার মোহাম্মদপুর ইসমাইল কলোনীর ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, ‘মা ও আড়াই বছর বয়সী ছেলেটির লাশ দুটি ঝুলন্ত অবস্থায় ছিল। সাত বছর বয়সী মেয়েটির লাশ পাওয়া গেছে খাটে শোয়ানো অবস্থায়।’

সেখানে আসলে কী ঘটেছে, তা এখনো স্পষ্ট নয় পুলিশের কাছে। ওই পরিবারের পরিচয়ও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবির বলেন, এ ঘটনায় বাবাকে আটক করা হয়েছে।

পৃথক ঘটনায় বৃহস্পতিবার চট্টগ্রামের মিরসরাইয়ের একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত