প্রেমিকার নীরবতার ফলে বিয়ে না হওয়ার আশঙ্কা মকরের

আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ০৯:৪১ এএম

মেষ : জাতকের বিদেশ যাত্রার বাধা দূর হবে। রবি নক্ষত্রের রাহুর মধ্যাহ্নে অবস্থানের ফলে আর্থিক সমস্যা দূর হবে। দূরের যাত্রায় সফলতা আসবে।

বৃষ : শনি গ্রহের চন্দ্রবলয়ে অবস্থানের ফলে পুরনো প্রেমিকার চিত্র আপনার স্মৃতিপটে দৃশ্যমান হবে। প্রম মিলনের স্মৃতির বেদনায় কষ্ট পাবেন।

মিথুন : পরিবারের শত বছরের অ্যান্টিক দ্রব্যাদি আপনার গাফিলতির কারণে বিনষ্ট হওয়ার যোগ রয়েছে। পরিবারের প্রবীণ সদস্যের মতামত নিন।

কর্কট : দ্বিতীয়পতি উচ্চাংশে অবস্থানের ফলে ছোটবেলায় হারানো আত্মীয়ের সঙ্গে হঠাৎ মিলন ঘটবে। পিতা-মাতার দোয়ায় পরিবারে শান্তি ফিরবে।

সিংহ : পরশুরামের ক্রোধের ন্যায় ত্রিপাপ-চক্রের বলয়ে আপনার অবস্থানের ফলে জায়গাজমির মামলায় জড়িয়ে পড়বেন। তবে সমস্যার সমাধান হবে।

কন্যা : কোষ্ঠী গণনায় বুধের ত্রিংশাংশে কন্যারাশির অবস্থানের ফলে মাদক ব্যবসায় জড়িয়ে পড়বেন। তবে রাজ-সেনাপতির হস্তক্ষেপে বিপদমুক্ত হবেন।

তুলা : সপ্তমপতি ষষ্ঠস্থানে অবস্থিত হওয়ায় বিদেশে অবস্থানরত কোনো নিকট আত্মীয়ের সঙ্গে মনোমালিন্য হতে পারে। বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নিন।

বৃশ্চিক : অষ্টমেশ বৃশ্চিক জাতকের লগেড়ব অবস্থানের ফলে কর্মক্ষেত্রে সুনাম অর্জন হবে। তবে সঠিক পারিশ্রমিক না পাওয়ার অধিক সম্ভাবনা রয়েছে।

ধনু : জন্মকুণ্ডলীর ষড়বর্গ নির্ণয়ের ফলে জাতকের সম্পত্তির দলিল আইনজ্ঞদ্বারা যাচাই করুন। স্ত্রীর প্ররোচনায় পা বাড়াবেন না। আবেগের কোনো স্থান নেই।

মকর : পঞ্চস্বরের বিবরণে পরিলক্ষিত হয় যে, আপনার প্রেমিকার নীরবতার ফলে বিবাহ না হওয়ার আশঙ্কা রয়েছে। নারী রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।

কুম্ভ : এ-সপ্তাহে কুম্ভ জাতকের বিবাহের যোগ রয়েছে। পুরনো প্রেমিকার সঙ্গে সম্পর্কের টানাপড়েনে বিব্রত না হয়ে পরিবারের প্রবীণদের পরামর্শ নিন।

মীন : মীনরাশির জাতকের বলারিষ্ট যোগাদির কারণে শনির প্রভাবে আর্থিক চাপের সম্ভাবনা রয়েছে। কন্যার পরামর্শ গ্রহণে, পিতা মামলায় জড়িয়ে পড়বেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত