যুক্তরাষ্ট্রে পিএইচডিরত শাবিপ্রবি শিক্ষকের আত্মহত্যা

আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ০৩:০১ পিএম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান আত্মহত্যা করেছেন।

শনিবার বাংলাদেশ সময় সকাল ১০টায় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে তিনি আত্মহত্যা করেন বলে নিশ্চিত করেছেন শাবিপ্রবির প্রক্টর আলমগীর কবির।

তিনি বলেন, মাহফুজুর রহমান যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া টেক ইউনিভার্সিটিতে পিএইচডি অধ্যয়নরত ছিলেন।

প্রক্টর বলেন, ‘কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখন বলা যাচ্ছে না। আমরা বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত।’

মাহফুজুর রহমানের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার লাকসামে। তিনি অবিবাহিত ছিলেন। দুই মাস আগে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া টেক ইউনিভার্সিটিতে পড়তে যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত