পীরগঞ্জে জেলে পল্লিতে হামলার প্রতিবাদে দিনাজপুরে ছাত্রলীগের বিক্ষোভ

আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ০৫:৫২ পিএম

রংপুরের পীরগঞ্জ উপজেলায় জেলে পাড়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘরে আগুন ও লুটপাটের প্রতিবাদে দিনাজপুর জেলা ছাত্রলীগ বিক্ষোভ মিছিল করেছে।

সোমবার বিকেল ৪টায় দিনাজপুর শিল্পকলা একাডেমি থেকে বের হয়ে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসুনিয়াপট্টির আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম ইমতিয়াজ ইনান, ছাত্রলীগ নেতা আকাশ, নোমান, লিমন, নাসিফ, জিওন, রাব্বি, অনিক, তারেক প্রমুখ।

বক্তারা বলেন, রংপুরে হিন্দু সম্প্রদায়ের ওপর যেভাবে নৃশংস হামলার ঘটনা ঘটেছে, তা স্বাভাবিক মস্তিষ্কের মানুষের দ্বারা সম্ভব নয়। এদের প্রতিহত করতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে দেশ আজ অনেক দূর এগিয়ে গেছে। সেই সাফল্যে ঈর্ষান্বিত হয়ে একটি গোষ্ঠী সমাজে অরাজকতা সৃষ্টি করছে। যারা হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা করেছে, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত