কুমিল্লার ঘটনায় মন্ত্রীরা মিথ্যাচার করছে : রিজভী

আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ০৩:১৬ এএম

কুমিল্লার ঘটনায় বিএনপির বিরুদ্ধে অভিযোগ তুলে সরকারের মন্ত্রীরা মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বাস্তবতা হলো সরকার তার ব্যর্থতা ঢাকতে কৃত্রিমভাবে কুমিল্লার ঘটনা ঘটিয়েছে।

গতকাল সোমবার দুপুরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরে দলটির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত শেষে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘করোনায় ব্যর্থতা, মানুষের সুচিকিৎসা দিতে ব্যর্থতা, নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতা ও দ্রব্যমূল্যের সীমাহীন যে ঊর্ধ্বগতি তা মোকাবিলা করতে না পেরে সরকার কৃত্রিমভাবে কুমিল্লার ঘটনা ঘটিয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত