নির্বাচন সামনে রেখে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে : শিক্ষামন্ত্রী

আপডেট : ২০ অক্টোবর ২০২১, ০১:৫৯ এএম

আগামী নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, ’৭১ এবং ’৭৫-এর ঘাতকরা আবারও দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টায় লিপ্ত হচ্ছে। হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজাকে নিয়ে ঘৃণ্য ষড়যন্ত্রে মেতে উঠেছে।

গতকাল মঙ্গলবার দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব কথা বলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত