অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে মামলার আবেদন

আপডেট : ২০ অক্টোবর ২০২১, ০৮:৩৯ পিএম

চট্টগ্রামের আদালতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীসহ তিনজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

চট্টগ্রামভিত্তিক লেখক–সাহিত্যিকদের সংগঠন চট্টগ্রাম একাডেমির এক প্রকাশনায় অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর একটি লেখা প্রকাশিত হয়। ওই লেখায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তি করা হয়েছে অভিযোগ করে মঙ্গবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেছেন স্থানীয় আওয়ামী লীগের একজন কর্মী।

আবেদনে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী ছাড়াও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক রাশেদ রউফ এবং লেখক নেছার আহমেদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

মামলাটি গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে আদেশের জন্য আগামী রবিবার দিন রেখেছেন আদালত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত