পিকের গোলে চ্যাম্পিয়নস লিগে বার্সার প্রথম পয়েন্ট

আপডেট : ২১ অক্টোবর ২০২১, ০৩:৩১ এএম

এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে বার্সালোনাকে প্রথম গোল ও পয়েন্ট এনে দিলেন জেরার্ড পিকে। দিনামো কিয়েভেকে হারিয়ে আসরের হারের বৃত্ত ভাঙল রোনাল্ড কোম্যানের দল।

‘ই’ গ্রুপের ম্যাচে বুধবার ঘরের মাঠে ১-০ গোলে জয় তুলে নেয় বার্সেলোনা। জর্দি আলবার এসিস্ট থেকে পিকে একমাত্র গোলটি করেন ম্যাচের ৩৬ মিনিটে।

আসরে বায়ার্ন মিউনিখ ও বেনফিকার বিপক্ষে প্রথম দুই ম্যাচেই বার্সেলোনা হেরেছিল ৩-০ গোলে। কোনোটিতে লক্ষ্যে একটি শটও ছিল না তাদের।

দিনের অন্য ম্যাচে বেনফিকাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ। ফলে তিন ম্যাচের সবকটিতে জিতে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান দলটির।

সমান ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে বেনেফিকা আছে টেবিলের দুইয়ে। বার্সেলোনা ৩ পয়েন্ট নিয়ে আছে টেবিলের তৃতীয় স্থানে। ১ পয়েন্ট নিয়ে সবার তলানিতে দিনামো কিয়েভ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত