রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতির বাবা তাজউদ্দীন মারা গেছেন

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ০৫:৪৫ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, বিশিষ্ট কলামিস্ট লায়ন মীর আব্দুল আলীমের পিতা তাজউদ্দীন আহমদ (৯৩) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

২৩ অক্টোবর শুক্রবার দিবাগত ভোর ৪টায় রাজধানীর নিউরো সাইন্স হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে, বার্ধক্যজনিত কারণে অসুস্থ থাকায় চিকিৎসাধীন ছিলেন তিনি।  মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক ও  নারায়ণগঞ্জ ২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। এ ছাড়া  নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, সাবেক বিআরটিসি চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার, বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির, গাউছিয়া করপোরেশনের মালিক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু প্রমুখ।

শনিবার বাদ জোহর মরহুমের জানাজার নামাজ আদায় শেষে স্থানীয় সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

রূপগঞ্জের সর্বস্তরের জনতা ও দেশবাসীর কাছে মরহুম পিতার জন্য দোয়া চেয়েছেন কলামিস্ট লায়ন মীর আব্দুল আলীম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত