যে পরিকল্পনাতে রোহিত-কোহলিদের ফেরান শাহিন আফ্রিদি

আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ১১:০২ পিএম

ম্যাচের আগেই পরিকল্পনা করেছিলেন ভারতীয় ব্যাটারদের কীভাবে ফেরাবেন সাজঘরে। সেই পরিকল্পনা অনুযায়ী রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলিকে ফেরালেন পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদি।

শাহিন আফ্রিদি বলেন, ‘আমার পরিকল্পনা কাজে লেগেছে বলে ভালো লাগছে। গতকাল নেটে সুইং বল অনুশীলন করছিলাম। সুইং না করলে আমার পক্ষে খুব মুশকিল। শুরুতেই উইকেট এনে দিতে পারলে দলের সুবিধা হতো। সেটাই করতে পেরেছি। বল ব্যাটে আসছে, আশা করি আমরা জিতব।’

আফ্রিদির বলের সুইং বুঝতে না পেরে এলবিডব্লিউ হন রোহিত। একইভাবে বোল্ড হন রাহুল। তিনি যে বলে আউট হন তা যেকোনো ব্যাটারের পক্ষেই খেলা কঠিন ছিল। কোহলির উইকেট তিনি নিলেও তত ক্ষণে অর্ধ শতরান করে ফেলেছেন ভারত অধিনায়ক। আফ্রিদির বলে পুল করতে গিয়ে ক্যাচ তুলে দেন কোহলি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত