ইয়াজিদি শিশুকে প্রচণ্ড রোদে বেঁধে রেখে হত্যা: জার্মান আইএস নারীর যাবজ্জীবন

আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ০৫:৫০ পিএম

জার্মানির মিউনিখের একটি আদালত পাঁচ বছর বয়সী ইয়াজিদি এক মেয়েকে হত্যার দায়ে আইএসসে যোগ দেওয়া জেনিফার ওয়েনিশ (৩০) নামে এক জার্মান নারীকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে। সোমবার আদালত এই রায় দেয়। খবর: বিবিসি

আদালত বলছে, ইয়াজিদি ওই মেয়েকে তারা ‘দাস’ হিসেবে রেখেছিলেন। তাকে তৃষ্ণার্ত অবস্থায় রোদে দাঁড় করিয়ে হত্যা করা হয়।

ওয়েনিশের স্বামী তাহা আল-জুমাইলি, একজন ইরাকি জিহাদি, ফ্রাঙ্কফুর্টে বিচার চলছে। যেখানে নভেম্বরের শেষের দিকে রায় হওয়ার কথা।

ওয়েনিশকে দাসত্বের নামে মানবতা গর্হিত কাজ ও হত্যার সহায়তাকারী হিসেবে দোষী সাব্যস্ত করা হয়।

ওয়েনিশ এবং তার আইএস স্বামী ২০১৫ সালে ইরাকের আইএস অধিকৃত মসুলে বসবাসের সময় এক ইয়াজিদি নারী ও শিশুকে ‘ক্রীতদাস’ হিসেবে কিনেছিলেন।

বিচারের সময় প্রসিকিউটররা বলেন, মেয়েটি অসুস্থ হয়ে তার গদি ভিজিয়ে দেওয়ার পর, অভিযুক্তের স্বামী তাকে শাস্তি হিসেবে বাইরে বেঁধে রেখেছিল। এত শিশুটির প্রচণ্ড গরমে তৃষ্ণার্ত হয়ে যন্ত্রণাদায়ক মৃত্যু হয়।

ইয়াজিদি মেয়েটির মা বারবার মিউনিখ এবং ফ্রাঙ্কফুর্ট উভয় স্থানেই তার সন্তানের বিচারের জন্য আদালতে সাক্ষ্য দিয়েছেন।

তবে, অভিযোগ অস্বীকার করেছে জেনিফার ওয়েনিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত