জীবদ্দশায় বিশ্বকাপে ভারতের বিপক্ষে জয় দেখতে চেয়েছিলেন আকরাম

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ০২:৪৩ এএম

বিশ্বকাপের মঞ্চে ভারতের বিপক্ষে পাকিস্তানের জয়ে আনন্দিত দেশটির ফাস্ট বোলিং কিংবদন্তি ওয়াসিম আকরাম।

নিজের ক্যারিয়ারে বিশ্বকাপের মঞ্চে ভারতকে কখনো হারাতে পারেননি। তবে জীবদ্দশায় ভারতের বিপক্ষে বিশ্বকাপে দেশের সাফল্য দেখতে চেয়েছিলেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।

দুবাইয়ে রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে ভারতকে ১০ উইকেটে হারিয়েছে পাকিস্তান।

সোমবার ইন্ডিয়া টুডেকে আকরাম বলেন, ‘জীবদ্দশায় আমি এটা দেখতে চেয়েছিলাম। আমি দেখেছি এবং এটা অবিশ্বাস্য জয় ছিল।’

ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে এর আগে ভারতের বিশ্বকাপে ১২বারের মুখোমুখিতে প্রতিবারই হেরেছিল পাকিস্তান।

তবে এমন সাফল্যে বাবর আজমদের আবেগে ভেসে না যাওয়ার পরামর্শ দিয়েছেন আকরাম, ‘ইতিহাস লেখা হয়েছে, এটা এখন অতীত। আমি চাইব পাকিস্তান এখন পরের ম্যাচে মন দিক। এই বিশ্বকাপটা অনেক দীর্ঘ পথ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত