নিউজিল্যান্ডের বিপক্ষে ফিল্ডিংয়ে পাকিস্তান

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ০৮:০৫ পিএম

ভারতকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত শুরু পাওয়া পাকিস্তান নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছে নিউজিল্যান্ডের বিপক্ষে।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। আগের ম্যাচে ভারতকেও রান তাড়া করে হারিয়েছিল দলটি।

শারজাহয় মঙ্গলবার পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচটি শুরু হয়েছে রাত ৮টায়। ভারত ম্যাচের একাদশ নিয়েই খেলতে নেমেছে পাকিস্তান।

অন্যদিকে নিউজিল্যান্ড এ ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে। কাফ মাসলের চোটে বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন লকি ফার্গুসন। স্বাভাবিকভাবেই পাকিস্তানের বিপক্ষে নেই তিনি। আসরে নিউজিল্যান্ডের এটিই প্রথম ম্যাচ।

একাদশ

পাকিস্তান: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ফাখর জামান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলি, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলি, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি।

নিউজিল্যান্ড: মার্টিন গাপটিল, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, কেন উইলিয়ামসন (অধিনায়ক), টিম শেইফার্ট, ড্যারেল মিচেল, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, ইশ সোধি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত