সিনিয়র সহকারী পুলিশ সুপার সহিদারের মৃত্যুতে র‌্যাব মহাপরিচালকের শোক

আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১১:৪৮ পিএম

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সহিদার রহমান (৫৭) ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৯টা ৪০ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  

তার মৃত্যুতে র‍্যাব ফোর্সেস এর মহাপরিচালক অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন গভীর শোক প্রকাশ করেছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী এবং দুই সন্তানসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি রংপুর জেলার কাউনিয়া থানার উদয় নারায়ন মাতৃহাড়ি গ্রামে। 

তিনি ১৯৮৯ সালের ৭ আগস্ট সাব ইন্সপেক্টর (এসআই) পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ২০২০ সালের ৩ জুন থেকে তিনি র‍্যাপিড এ্যকশন ব্যাটালিয়ন-১৩, রংপুরে কর্মরত ছিলেন। 

মরহুমের প্রথম জানাজার নামাজে অনুষ্ঠিত হয় র‍্যাব সদর দপ্তরে। উক্ত জানাজার নামাজে র‍্যাব মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স), অতিরিক্ত মহাপরিচালক ( প্রশাসন), পরিচালকসহ র‍্যাব সদর দপ্তরের সব স্তরের সদস্য অংশগ্রহণ করেন। 

র‌্যাব মহাপরিচালক মরহুমের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

নামাজে জানাজার পর তার মরদেহ র‍্যাবের হেলিকপ্টারে রংপুরের কাউনিয়া থানার উদয় নারায়ন মাতৃহাড়ি গ্রামে আনা হয়। সেখানে বাদ আছর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। র‍্যাব-১৩ এর অধিনায়কসহ র‍্যাব-১৩ এর সব স্তরের সদস্য উক্ত নামাজে জানাজায় অংশগ্রহণ করেন। 

সবশেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত