পটুয়াখালীতে নিখোঁজের ১৫ দিন পর গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার

আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ১২:৩৭ পিএম

পটুয়াখালীর বাউফলে নিখোঁজের ১৫ দিন পর চার সন্তানের জননী ফেরদৌসী বেগম (৩০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাত আটটায় উপজেলার দাশপাড়া ইউনিয়নের ভুরভুরিয়া খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত ফেরদৌসী দাসপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জাকির মৃধার স্ত্রী।

পুলিশ ও ওই গৃহবধূর স্বজনদের সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর বিকেলে ওই গৃহবধূ ডাক্তার দেখাতে গিয়ে নিখোঁজ হন। খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে গত ৩১ অক্টোবর পরিবারের পক্ষ থেকে বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পরে গতকাল সন্ধ্যায় স্থানীয়রা ওই খালে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। 

বাউফল থানার ওসি আল মামুন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত