মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য পরিতোষ বাড়ৈ (৩৫) মোটরসাইকেল চাপায় মৃত্যুবরণ করেছেন।
মঙ্গলবার রাতে ডাসার উপজেলার শশিকর চৌমাথা মল্লিকবাড়ির সামনে রাস্তা এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সাবেক ইউপি সদস্য পরিতোষ বাড়ৈ রাস্তা পার হওয়ার সময় একটা হঠাৎ একটি মোটরসাইকেল এসে তার উপর উঠে যায়। এতে তিনি মারাত্মক আহত হলে এলাকাবাসী কালকিনি হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়।
কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. জাহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার শিকার পরিতোষ বাড়ৈ নামে একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে আনার পূর্বেই মৃত্যু হয়।
ডাসার থানার অফিসার ইনচার্জ মো. হাসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, রাস্তা পার হতে গিয়ে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। তবে তার পরিবার অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
