মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) হ্যামলেটের মতো হবে কী হবে না, এই দোদুল্যমানতায় অনেক সময় ভালো সুযোগও হাতছাড়া হয়ে যায়। দ্বিধাদ্বন্দ্ব ছেড়ে সিদ্ধান্ত নিন, সফলতা আসবে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে) এ সপ্তাহটা জাতকের জন্য বিব্রতকর। খুব কাছের মানুষের দ্বিচারিতা প্রকাশ পেয়ে যাবে। মানসিকভাবে প্রস্তুত থাকুন। র্ধৈযচ্যুত হবেন না।
মিথুন (২১ মে-২০ জুন) জাতক সাধারণত সুন্দর বা সুন্দরী হন। এ সপ্তাহটা আপনার রূপের কারণে বিড়ম্বনায় পড়বেন। অবিবাহিতারা সাবধানে চলাফেরা করবেন।
কর্কট (২১ জুন-২০ জুলাই) এ সপ্তাহটা ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে দূরের যাত্রা শুভ নয়। পারতপক্ষে কোনো প্রকার ভ্রমণ পরিহার করায় শ্রেয়। সাবধানতা অবলম্বন করবেন।
সিংহ (২১ জুলাই-২০ আগস্ট) বনের রাজা সিংহও কখনো খুদে নেংটি ইঁদুরের সাহায্যে বিপদ থেকে রক্ষা পান। সমাজের ক্ষুদ্র কোনো ব্যক্তির সাহায্যে বিপদ থেকে রক্ষা পাবেন।
কন্যা (২১ আগস্ট-২২ সেপ্টেম্বর) জাতকের এ সপ্তাহে ব্যবসা ও প্রেমের ক্ষেত্রে বিশেষ সাফল্যের সংযোগ রয়েছে। অবিবাহিতারা আবেগে গা ভাসাবেন না। বাস্তবতা মেনে চলুন।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) এ সপ্তাহটা বেশ ঝামেলাপূর্ণ। হঠাৎ এমন কোনো ঝামেলায় জড়িয়ে যাবেন যে পুলিশের সহায়তার প্রয়োজন হতে পারে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২০ নভেম্বর) দৈত্যকুলে প্রহ্লাদের মতো নিকট কোনো আত্মীয় তার ক্ষতি করায় সচেষ্ট হবে। ব্যাংকের চেক বই বা মূল্যবান স্বর্ণালঙ্কার সাবধানে রাখুন।
ধনু (২১ নভেম্বর-২০ ডিসেম্বর) অযথা পুরনো ব্যথা পুষে রেখে লাভ কি? জীর্ণ পুরাতনকে ঝেড়ে ফেলে নব আনন্দে জেগে উঠুন। নতুনের ডাকে এগিয়ে চলাই বুদ্ধিমানের কাজ।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) জাতককে প্রতিটি কাজেই জিততেই হবে এমন কোনো কথা নেই । অনেক সময় হেরেও জিতে যাওয়া যায়। পারিবারিক বিষয়ে একটু নমনীয় হোন।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) আবেগপ্রবণ জাতক শিল্প-সাহিত্যে অপার আনন্দ পান। তবে এ সপ্তাহে জাগতিক বিষয়ে আপনার অর্থ লাভের সুযোগ রয়েছে। তবে দূরের যাত্রা শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) সঞ্চয় ভবিষ্যতের জন্য বিশেষরূপে কাম্য। কিন্তু অন্যায় পথে সঞ্চয় করতে গিয়ে অনেক সময় আরাধ্য জিনিসটি হাতছাড়া হতে পারে। জেলের ভয় আছে।
