‘বুড়ো’ রোনালদোকে ফিট দেখে মুগ্ধ ইউনাইটেডের নতুন কোচ

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ০৮:০৯ পিএম

ভারপ্রাপ্ত কোচ হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিয়েছেন রাল্ফ র‌্যাংনিক। রেড ডেভিলদের দায়িত্ব নেওয়ার পর শুক্রবার প্রথমবার গণমাধ্যমের সামনে কথা বলেছেন এই জার্মান কোচ।

ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনার পাশাপাশি র‌্যাংনিক মুগ্ধতা প্রকাশ করেছেন ম্যানচেস্টারের সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর প্রতি।

আর্সেনালের বিপক্ষে ইউনাইটেডকে জয় এনে দেওয়া জোড়া গোলে ফুটবল ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ৮০০ গোলের মাইলফলক গড়েছেন পর্তুগিজ উইঙ্গার। ওল্ড ট্রাফোর্ডে রোনালদোর ঐতিহাসিক গোলের সাক্ষীও হয়েছেন র‌্যাংনিক। ডিরেক্টর বক্সে বসে ম্যাচটি উপভোগ করেছেন তিনি।

অথচ এক সময় রোনালদোকে ‘বুড়ো বলতেও দ্বিধা করেননি র‌্যাংনিক। জার্মান ক্লাব আরবি লাইপজিগের কোচ থাকাকালীন পর্তুগিজ উইঙ্গারের সম্পর্কে তিনি বলেছিলেন, ‘খুব বুড়ো ও খুব ব্যয়বহুল’।

কিন্তু আর্সেনালের বিপক্ষে পুরো ম্যাচে রোনালদোকে দেখে অভিভূত র‌্যাংনিক। সংবাদ সম্মেলনেও নতুন শিষ্য সিআর সেভেনের প্রতি মুগ্ধতা ও প্রশংসাই ঝরল ৬৩ বছর বয়সী কোচের কণ্ঠে, ‘৩৬ বছর বয়সে এতটা ফিট আর এর আগে কাউকে দেখিনি।’

গানারদের বিপক্ষ হাইভোল্টেজ ম্যাচে ইউনাইটেডের জয়েও দারুণ উচ্ছ্বসিত র‌্যাংনিক, ‘শেষদিকে ম্যাচের ফল আসায় আমি খুবই আনন্দিত।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত