ডিভোর্সের দুই মাস পর সামান্থার বিয়ের আগের সাক্ষাৎকার ভাইরাল

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ০২:৫৫ পিএম

ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর বিয়ে বিচ্ছেদের দুই মাস হয়েছে। আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে গত ২ অক্টোবর আলাদা হয়েছেন সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য। তারপর থেকে অনেক বিষয় নিয়ে শিরোনামে রয়েছেন খ্যাতনামা এই অভিনেত্রী। সম্প্রতি বিয়ের আগে সামান্থার ২০১৭ সালের পুরনো একটি সাক্ষাতকার খুঁজে পেয়ে ইন্টারনেটে ভাইরাল করেছেন তার অনুরাগীরা। আর তাতে উঠে এসেছে অনেক তথ্য।

খাবার, নাকি যৌন সম্পর্ক? সাক্ষাৎকারে এমন প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন সামান্থা। এ প্রশ্ন এড়িয়ে না গিয়ে স্পষ্ট জবাব  দিয়েছিলেন অভিনেত্রী। উত্তরে সামান্থা বলেছিলেন, 'বড়ই কঠিন প্রশ্ন! তবে হ্যাঁ আমি যে কোনও দিন উপোস করতে পারি। তাই যৌন সম্পর্ককেই বেছে নিলাম। বাদ দিলাম খাবারকে'।

বিচ্ছেদের ঘোষণার পরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সামান্থা। সামান্থার বিবাহ-বহির্ভূত সম্পর্ক এবং গর্ভপাত করার সিদ্ধান্তই নাকি তার আর নাগা চৈতন্যের বিচ্ছেদের কারণ।

আবার অনেকে বলছেন, সামান্থা সন্তান চেয়েছিলেন আর এই নিয়ে তাদের মধ্যে ঝামেলার সূত্রপাত।

বিবাহবিচ্ছেদ নিয়ে আলোচনা যখন তুঙ্গে তখন সামান্থা বলেন, ‘বিবাহবিচ্ছেদ খুবই কষ্টদায়ক। আমাকে সামলে ওঠার সময় দেওয়া হয়নি। অনবরত ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে। কিন্তু আমি কথা দিচ্ছি, কোনও কিছুই আমাকে ভাঙতে পারবে না।’

কয়েক মাস আগে ‘দ্যা ফ্যামিলি ম্যান ২’ ওয়েব সিরিজে রাজ়ি চরিত্রে অভিনয় করেছিলেন সামান্থা। এক আন্দোলনকারীর চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসিত হয়েছিলেন তিনি। সেই সঙ্গে বিতর্কের মুখেও পড়েন অভিনেত্রী।

প্রসঙ্গত, সামান্থা রুথ প্রভু'র সততার জন্য অনেকেই তার প্রশংসা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত