ভুয়া শিক্ষাসনদ ও জাতীয় পরিচয়পত্র তৈরি, গ্রেপ্তার ১

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ০৬:০৬ এএম

ভুয়া শিক্ষাসনদ ও জাতীয় পরিচয়পত্র তৈরি করার অভিযোগে মো. সালাউদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গতকাল রবিবার সিআইডির ঢাকা মেট্রো পশ্চিমের  কর্মকর্তারা দেশ রূপান্তরকে  জানান,  গত বৃহস্পতিবার রাজধানীর খিলক্ষেত মোহাম্মদীয়া চৌরাস্তার খাঁ পাড়া এলাকা থেকে  সালাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতের মাধ্যমে একদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে গতকাল রবিবার তাকে কারাগারে পাঠানো হয়।

সিআইডির ঢাকা মেট্রো পশ্চিমের সহকারী পুলিশ সুপার দেলোয়ার আহম্মেদ দেশ রূপান্তরকে জানান, টাকার বিনিময়ে ভুয়া শিক্ষাসনদ ও সরকারি অফিসে ব্যবহৃত বিভিন্ন কাগজপত্র জাল-জালিয়াতির মাধ্যমে তৈরি করার কথা স্বীকার করেছে সে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত