প্রতারিত হওয়ার আশঙ্কা বৃষের, কাঙ্ক্ষিত অপেক্ষার পরিসমাপ্তি ঘটবে কুম্ভর

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১১:৪৯ এএম

মেষ: বৃহস্পতির চন্দ্রের দ্বাদশে অবস্থানের কারণে জাতকের আর্থিক অবস্থা সচ্ছল হবে। তবে ঋতুর প্রভাবে ঠা-াজনিত সমস্যা দেখা দেবে।

বৃষ: শনিগ্রহের ফেরে ব্যবসার ক্ষেত্রে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আর্থিক লেনদেনে সতর্ক হোন। প্রতারিত হওয়ার আশঙ্কা রয়েছে।

মিথুন: মৃগশিরা নক্ষত্রের দ্বিতীয় পদে কেতুর আবির্ভাবে জাতকের ভাগ্য সুপ্রসন্ন। আজই কোনো সুসংবাদ আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে।

কর্কট: পুনর্বসুর অশ্লেষার কারণে সম্ভবত সম্পত্তির বণ্টনের জন্য জাতককে পরিবারের প্রবীণদের ডাকে মাতুলালয়ে যেতে হতে পারে। দূরের যাত্রা শুভ।

সিংহ: মঘার উত্তরফল্গুনীর প্রভাবে জাতকের অসাবধানতায় ব্যবসায়ে ক্ষতির সম্মুখীন হতে পারেন। নতুন ব্যবসায়ে লগ্নির আগে সাবধান হোন।

কন্যা: হন্তা নক্ষত্রের চিত্রায় অবস্থানের কারণে জাতক-জাতিকা প্রেমের প্রলোভনের শিকার হবেন। প্রবীণদের পরামর্শ ভুলের হাত থেকে বাঁচাবে।

তুলা: কৃত্তিকা নক্ষত্রের জন্মলগ্নে অবস্থানের ফলে কাছের আত্মীয়ার কারণে প্রতারণায় জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। হৃদয় নয়, যুক্তি দিয়ে বিচার্য।

বৃশ্চিক: অশি^নী নক্ষত্রের চন্দ্রের ডান পাশের্^ জন্মলগ্নের কারণে দুর্ঘটনার যোগ রয়েছে। অপ্রয়োজনে দূরের কোনো ভ্রমণ না করাই ভালো।

ধনু: নাড়ীবেধ ও বর্ণদোষে প্রতীয়মান হয় যে জাতক সত্বর কোনো শুভাঢ্যার কারণে উদ্ভূত সমস্যার হাত থেকে রক্ষা পাবেন। আবেগ পরিত্যাজ্য।

মকর: লগ্নারূঢ়ে এবং দারপদে মঙ্গলগ্রহের অবস্থানের ফলে জাতকের শিক্ষা ও ব্যবসার ক্ষেত্রে সফলতার যোগ রয়েছে। অর্থপ্রাপ্তি হতে পারে।

কুম্ভ: নক্ষত্রের শতপদ চক্রের চতুর্থপাদে জন্মের ফলে জাতকের বহুল কাক্সিক্ষত অপেক্ষার পরিসমাপ্তি ঘটবে। এ বেলা ইচ্ছাপূরণের বেলা।

মীন: অন্তর্দশাপতির ক্ষেত্রবিশেষে শুভস্থানগত অবস্থানের ফলে সমাজে প্রতিষ্ঠা লাভের সম্ভাবনা রয়েছে। নিকটজনের কাছ থেকে সাহায্য পেতে পারেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত