কক্সবাজারের মহেশখালীর কালারমার ছড়ার পাহাড়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, কার্তুজ, গোলাবারুদসহ শফিউল আলম টুনাইয়া (৩২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ওসি আব্দুল হাই।
সূত্রে জানা যায়, গতরাতে যুবলীগ নেতা আব্বাসের বাড়িকে লক্ষ্য করে ৬ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা।
পরে পুলিশ খবর পেয়ে গভীর রাত থেকে মহেশখালী-কুতুবদিয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) জাহিদুল ইসলামের নেতৃত্বে মহেশখালী থানা-পুলিশের একটি টিম সকাল ১০টা পর্যন্ত অভিযান পরিচালনা করে।
কালারমার ছড়ার ফকিরজুম পাড়ার পাহাড় থেকে ৪টি অস্ত্র, চাইনিজ ২টি দা, কার্তুজ ৪ টি, বেশ কিছু রাইফেলের গুলি উদ্ধারসহ ফকিরজুম পাড়ার বদি আলমের ছেলে শফিউল আলমকে গ্রেপ্তার করে। তিনি আলোচিত যুবলীগ নেতা রহুল কাদের হত্যা মামলার সন্দেহভাজন আসামি বলে জানা যায়।
মহেশখালী-কুতুবদিয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার(সার্কেল) জাহিদুল ইসলাম বলেন, সন্ত্রাসীরা কালারমার ছড়ার পাহাড়ে অবস্থান নেওয়ার খবর পেলে আমরা গভীর রাতে অভিযান চালিয়ে ৪টি অস্ত্র, চাইনিজ ২টি দা, কার্তুজ ৪টি, বেশ কিছু রাইফেলের গুলি উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার করি। এখনো অভিযান চলমান রয়েছে
মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের মহেশখালীর কালারমার ছড়ার পাহাড়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, কার্তুজ, গোলাবারুদসহ শফিউল আলম টুনাইয়া (৩২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ওসি আব্দুল হাই।
সূত্রে জানা যায়, গতরাতে যুবলীগ নেতা আব্বাসের বাড়িকে লক্ষ্য করে ৬ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা।
পরে পুলিশ খবর পেয়ে গভীর রাত থেকে মহেশখালী-কুতুবদিয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) জাহিদুল ইসলামের নেতৃত্বে মহেশখালী থানা-পুলিশের একটি টিম সকাল ১০টা পর্যন্ত অভিযান পরিচালনা করে। কালারমার ছড়ার ফকিরজুম পাড়ার পাহাড় থেকে ৪টি অস্ত্র, চাইনিজ ২টি দা, কার্তুজ ৪ টি, বেশ কিছু রাইফেলের গুলি উদ্ধারসহ ফকিরজুম পাড়ার বদি আলমের ছেলে শফিউল আলমকে গ্রেপ্তার করে। তিনি আলোচিত যুবলীগ নেতা রহুল কাদের হত্যা মামলার সন্দেহভাজন আসামি বলে জানা যায়।
মহেশখালী-কুতুবদিয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার(সার্কেল) জাহিদুল ইসলাম বলেন, সন্ত্রাসীরা কালারমার ছড়ার পাহাড়ে অবস্থান নেওয়ার খবর পেলে আমরা গভীর রাতে অভিযান চালিয়ে ৪টি অস্ত্র, চাইনিজ ২টি দা, কার্তুজ ৪টি, বেশ কিছু রাইফেলের গুলি উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার করি। এখনো অভিযান চলমান রয়েছে।