টি-টোয়েন্টির পর ওয়ানডেতেও কোহলির জায়গায় অধিনায়ক রোহিত

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ০৮:১৭ পিএম

আলোচনা চলছিল বেশ কিছুদিন ধরেই। অবশেষে এলো আনুষ্ঠানিক ঘোষণা। টি-টোয়েন্টি ফরম্যাটের পর ওয়ানডেতেও ভারতীয় ক্রিকেট দলের নেতৃত্ব পেলেন রোহিত শর্মা। বিরাট কোহলি এখন শুধু দেশটির টেস্ট অধিনায়ক হিসেবে থাকবেন।

বুধবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত সাদা বলের ক্রিকেটে দেশকে নেতৃত্ব দেবেন রোহিত। এ ছাড়া আরো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টেস্টের সহ অধিনায়কের দায়িত্ব থেকে আজিঙ্কা রাহানেকে সরিয়ে দেওয়া হয়েছে। লাল বলে কোহলির ডেপুটি হিসেবে দায়িত্ব সামলাবেন রোহিত।

সংযুক্ত আরব আমিরাতে হয়ে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই কোহলি ঘোষণা দিয়েছিলেন, বিশ্বকাপ শেষে টি-টোয়েন্টির দায়িত্ব ছাড়বেন। নিউজিল্যান্ড সিরিজর আগে রোহিতকে টি-টোয়েন্টি অধিনায়ক করে ভারত।

জল্পনা ছিল ওয়ানডেতেও কোহলির নেতৃত্ব নিয়ে। শেষ পর্যন্ত সেখানেও এলো পরিবর্তন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত