রাজধানীতে চুরির ব্রিফিং করার সময় পুলিশের মোবাইল চুরি!

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ০৯:৩৯ পিএম

মহাখালীর একটি চুরির ঘটনায় ব্রিফিং করার সময় পুলিশের মোবাইল চুরি হয়েছে বলে তথ্য পাওয়া গেছে।

রাজধানীর মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার এমএম মাঈনুল ইসলামের মোবাইল চুরি হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে রাজধানীর কাফরুল থানার ভেতরে।

এর আগে মহাখালীতে ৩৭ লাখ টাকা চুরির ঘটনার ব্রিফিং করা হয়। একটি দোকানের কর্মচারী দোকানের তালা ভেঙে ওই চুরির ঘটনা ঘটান বলে জানায় পুলিশ। এর পরেই অভিযুক্ত তিনি পলাতক হন। পরে তাকে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করা হয়।

মোবাইল চুরির বিষয়ে সংশ্লিষ্ট থানা-পুলিশ জানিয়েছে, তাদের চুরি যাওয়া মোবাইলটি পাওয়া গেছে।

যদিও পরবর্তীতে তারা মোবাইল চোরকে শনাক্ত করতে থানার ভেতরে থাকা সিসিটিভি ফুটেজগুলো চেক করছিল। এ ঘটনায় করা একটি ভিজ্যুয়াল প্রতিবেদন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত