রাজশাহী মহানগর পুলিশের এক কর্মকর্তার পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। বর্তমানে ওই পুলিশ কর্মকর্তা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। অভিযুক্ত স্ত্রীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
পারিবারিক দ্বন্দ্বের জেরে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে মালোপাড়া এলাকায় তাদের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
আহত কর্মকর্তা পুলিশের এসআই। তিনি রাজশাহী নগরীর মালোপাড়া পুলিশ ফাঁড়িতে কর্মরত আছেন।
রাজশাহী মেডিকেল কালেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে পুলিশের ওই সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা এখনই বলা যাচ্ছে না। এখনো তার চিকিৎসা চলছে।
এদিকে, রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার গোলাম রুহুল কুদ্দুস বলেন, বিকেলে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে এই ঘটনা ঘটে। তার স্ত্রী এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনার পর তার স্ত্রীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
