চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কালহোইর মাঠে স্থাপনাধীন বৈদ্যুতিক সঞ্চালন লাইনের তার ধরে ঝুলতে গিয়ে ছিটকে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার কসবা ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু ইউনিয়নের কালহোইর দীঘিপাড়া গুচ্ছগ্রামের মাসুদ আলীর ছেলে সজিব (১০) ও মোহাম্মদ মিঠুর মেয়ে লামিয়া (৬)।
কসবা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান জানান, সজিব ও লামিয়া ঝুলে থাকা তার নিয়ে খেলা করছিল। এ সময় দুই কিলোমিটার দূর থেকে বিদ্যুৎ শ্রমিকরা মেশিনের মাধ্যমে তার টান দিলে তারা ওপরে উঠে এরপর নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
