বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার বেনোই প্রেফনটেইন গতকাল বৃহস্পতিবার সেনাসদরে সেনাবাহিনীপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় হাইকমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কানাডার কাউন্সিলর (কমার্শিয়াল অ্যাফেয়ার্স) মিসেস অ্যাঞ্জেলা ডার্ক এবং ট্রেড কমিশনার কামাল উদ্দিন।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রগতির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সেনাবাহিনীপ্রধান তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য কানাডার হাইকমিশনারকে ধন্যবাদ জানান।
