অভিনেত্রী আনোয়ারার স্বামী মহিতুল ইসলাম আর নেই

আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ০২:১৬ পিএম

অভিনেত্রী আনোয়ারা বেগমের স্বামী মহিতুল ইসলাম আর নেই। শুক্রবার ভোর ৩টা ১০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন আনোয়ারার মেয়ে অভিনেত্রী মুক্তি।

তিনি আজ সকালে জানান, ‌‘আমার বাবা ভোর ৩ টা ১০ মিনিটে মারা গেছেন। বাবা নিজের অজান্তেও যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন, তাহলে ওনাকে ক্ষমা করে দিয়েন।’

দীর্ঘদিন ধরে মহিতুল ইসলাম ব্রেনের সমস্যায় ভুগছিলেন। ২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার জন্য ৩০ লাখ টাকা অনুদান দিয়েছিলেন। অভিনেত্রী আনোয়ারার গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে। মহিতুল ইসলাম ও আনোয়ারা দম্পতির এক সন্তান মুক্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত