কক্সবাজারে অপহৃত ৪ শিক্ষার্থীর তিনজন উদ্ধার, আটক ৭

আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ০৮:১৬ পিএম

কক্সবাজারের রামুর পেঁচারদ্বীপ থেকে অপহৃত চার স্কুলছাত্রের তিনজনকে টেকনাফ থেকে উদ্ধার করেছে র‍্যাব ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

শুক্রবার সন্ধ্যায় টেকনাফ শালবাগান পাহাড়ি এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। ওই এলাকায় এখনো অভিযান চলমান রয়েছে।

১৬ এপিবিএনের এসপি তারিকুল ইসলাম উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

উদ্ধার স্কুলছাত্ররা হলেন- রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পেঁচারদ্বীপের মংলাপাড়া এলাকার মোহাম্মদ কায়সার, মিজানুর রহমান নয়ন, জাহিদুল ইসলাম। তবে মিজানুর রহমান নামক আরেকজন এখনো উদ্ধার হয়নি। তাকে উদ্ধারে যৌথ অভিযান চলছে।

র‍্যাব-১৫-এর অধিনায়ক খায়রুল আমিন সরকার জানান, শালবন পাহাড় থেকে মোট তিনজনকে উদ্ধার করা হয়েছে। এ সময় তাদের অপহরণকারী চক্রের একজনকেও আটক করেছে র‍্যাব। তাদের দেয়া তথ্য অনুযায়ী বাকি একজনের উদ্ধারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত