অতিরিক্ত সময়ের গোলে সেমিতে সাইফ স্পোর্টিং

আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১১:৪৫ পিএম

স্বাধীনতা কাপ ফুটবলের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে জয় তুলে নিয়ে সাইফ স্পোর্টিং ক্লাব।

অতিরিক্ত সময়ে দুই গোল আদায় করে স্বাধীনতা ক্রীড়া সংঘকে হারিয়েছে দলটি। শেষ চারে সাইফ খেলবে প্রথম কোয়ার্টার ফাইনালে জয়ী আবাহনী লিমিটেডের বিপক্ষে।

শুক্রবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ২-০ গোলের জয় তুলে নেয় সাইফ স্পোর্টিং।

নির্ধারিত সময়ে সাইফকে রুখে দেয় প্রথমবার টুর্নামেন্টে নাম খেলানো স্বাধীনতা। তবে অতিরিক্ত সময়ের শুরুতেই মারাজ হোসেন এগিয়ে দেন সাইফ স্পোর্টিংকে। পরে ফয়সাল আহমেদ ব‍্যবধান দ্বিগুণ করেন।

শনিবার কোয়ার্টার ফাইনালের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে। তৃতীয় কোয়ার্টার ফাইনালে শেখ রাসেল ক্রীড়াচক্র খেলবে বাংলাদেশ পুলিশের বিপক্ষে। চতুর্থ কোয়ার্টার ফাইনালে খেলবে বসুন্ধরা কিংস ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত