ময়মনসিংহে দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবকের মৃত্যু

আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ০১:৪১ পিএম

ময়মনসিংহে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শনিবার সকাল ১০টার দিকে বালিপাড়া-নান্দাইল ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম সুমন মিয়া (৩৫)। তিনি গফরগাঁওয়ের ঘাগড়া ইউনিয়নের খামার এলাকার সাইফুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গফরগাঁওয়ের ঘাগড়া থেকে সুমন মিয়া মোটরসাইকেলে ত্রিশালের বালিপাড়া হয়ে নান্দাইল যাচ্ছিলেন।

পথিমধ্যে বালিপাড়া-নান্দাইল ব্রিজের ওপরে যেতেই বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সুমন মিয়া মারা যান।

এ সময় আহত হয় অপর মোটরসাইকেল আরোহী। পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে নান্দাইল থানার এসআই মো. সবুর মিয়া বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। তবে নিহতের পরিবার বিনা ময়নাতদন্তে নেওয়ার আবেদন করায় মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত