র‌্যাব কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞার ঘটনায় মার্কিন রাষ্ট্রদূতকে তলব

আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ০২:১৯ পিএম

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞার ঘটনায় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলারকে তলব করেছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

শনিবার মিলারকে তলব করেন মোমেন। 

শুক্রবার আন্তর্জাতিক মানবাধিকার দিবসে র‍্যাবের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট (রাজস্ব বিভাগ) ও পররাষ্ট্র দপ্তর। তাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়।

এ দিকে দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, র‍্যাবের সাবেক ও বর্তমান ৭ জন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেওয়ার পরিপ্রেক্ষিতে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলারকে ডেকে এনে তার কাছে এ বিষয়ে জানতে চাওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত