মুক্তিযোদ্ধাদের লাঞ্ছনার প্রতিবাদে সড়ক অবরোধ

আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১০:৩৬ পিএম

নড়াইল মুক্ত দিবসের অনুষ্ঠানে গত ১০ ডিসেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ের কয়েক কর্মচারীর হাতে দুজন মুক্তিযোদ্ধা লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ ও প্রতিবাদ সভা হয়েছে। গতকাল শনিবার দুপুরে নড়াইলের মুক্তিযোদ্ধা সন্তান সংসদের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।

শহরের রূপগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে নড়াইল-যশোর সড়কে বিজয়ের মাসে ১৬ মিনিটের অবরোধ কর্মসূচি থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ডিসি অফিসের নাজির এনামুল ও সহকারী নাজির বাবর আলীসহ দোষী কর্মচারীদের চাকরি থেকে বরখাস্তসহ বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। অন্যথায় দেশব্যাপী কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দেওয়া হয়।

এর আগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের সমন্বয়ে এক প্রতিবাদ সভা হয়। মুক্তিযোদ্ধা মো. সেলিমের সভাপতিত্বে এতে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবীর, এসএ মতিন, সাইফুর রহমান হিলু, নড়াইল প্রেস ক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত