খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত

আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১১:১৯ পিএম

রাজধানীর খিলক্ষেতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছে। তার বয়স আনুমানিক ৬০ বছর।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সাকলাইন দেশ রূপান্তরকে জানান, সন্ধ্যায় বিমানবন্দর থেকে কমলাপুর স্টেশনগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হন ওই ব্যক্তি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি বলেন, খবর পেয়ে মরদেহ টি উদ্ধার করা হয়েছে। তবে আশপাশের কেউ তার পরিচয় শনাক্ত করতে পারেননি। থানা-পুলিশের মাধ্যমে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত