ধামইরহাটে আ. লীগ থেকে ১১ ‘বিদ্রোহী’কে অব্যাহতি

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ০২:০৩ এএম

নওগাঁর ধামইরহাটে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পদ ও সদস্যপদ থেকে ১১ জনকে উপজেলা আওয়ামী লীগ অব্যাহতি দিয়েছে। তারা দলীয় নির্দেশনা অমান্য করে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ‘বিদ্রোহী’ প্রার্থী হওয়ায় উপজেলা আওয়ামী লীগ থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়।

গতকাল রবিবার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

অব্যাহতি দেওয়া ব্যক্তিরা হলো, উপজেলা আওয়ামী লীগের সদস্য ওসমান আলী, সাবেক সহদপ্তর সম্পাদক মাসুদুর রহমান, আগ্রাদ্বিগুণ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবদুল লতিফ মীর, ইসবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমরুল কায়েস, খেলনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস সালাম, আলমপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবু মুসা মো. বেলাল হোসেন, উমার ইউনিয়ন যুবলীগের সভাপতি আজহারুল ইসলাম, আড়ানগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোসাদ্দেকুর রহমান, ধামইরহাট সদর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এ টি এম বদিউল আলম, আড়ানগর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম ও উমার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মাসুদুর রহমান সরকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত