সুনামগঞ্জে ৬০০ বর্গফুট দেয়ালচিত্রে 'চেতনায় মুক্তিযুদ্ধ ১৯৭১'

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ০৩:২২ পিএম

মহান বিজয় দিবস ও বিজয়ের ৫০ বছর উপলক্ষে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা জনতা উচ্চ বিদ্যালয় বড় মাঠ সংলগ্ন ৬০০ বর্গফুট দীর্ঘ দেয়াল জুড়ে আঁকা হয়েছে মুক্তিযুদ্ধের দেয়ালচিত্র 'চেতনায় মুক্তিযুদ্ধ ১৯৭১'।

এ দেয়ালচিত্রটি বর্ণিল রঙে সাজানো হয়েছে মুক্তিযুদ্ধ ভিত্তিক ছবি ও শামসুর রাহমান, সৈয়দ শামসুল হক, আসাদ চৌধুরী, নির্মলেন্দু গুণ, রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্, তপন বাগচী, জাকির জাফরানের কবিতার পঙ্‌ক্তি দিয়ে। ইতিমধ্যে ধর্মপাশা উপজেলাসহ বিভিন্ন অঞ্চলে মুক্তিযুদ্ধভিত্তিক এ শিল্পকর্মের প্রশংসা মুখে মুখে রটে গেছে। ধারণা করা হয় ভাটি অঞ্চলে এটিই মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় দেয়ালচিত্র।

নান্দনিক এ শিল্পকর্মটি কবি চিত্রকর কাজী বর্ণাঢ্য'র পরিকল্পনা ও সুনিপুণ রংতুলির আঁচড় বাস্তবায়ন হয়েছে। প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় শাণিত করার লক্ষ্যে এই শিল্পকর্মে ধর্মপাশা উপজেলা প্রশাসন সহযোগিতা করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত