প্রতিবেশীর সাহায্য পাবেন মিথুন, অর্থপ্রাপ্তি হতে পারে মেষের

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ০৯:২৬ এএম

মেষ : বৃহস্পতি গ্রহের দুর্ভটাবস্থানের ফলে কুটির শিল্পের রপ্তানির সুযোগ পেতে পারেন। মুকুল মালায় সজ্জিত মন্ডপে অর্থপ্রাপ্তি হতে পারে।

বৃষ : প্রত্নতত্ত্বের গবেষণায় জাতক জড়িয়ে পড়তে পারেন। বর্তমান গ্রাফিকসের সাহায্যে সঠিক ফলাফল পেতে পারেন। সফলতা আসবেই।

মিথুন : নারী-পুরুষ নির্বিশেষে জাতকের সাহায্যে কোনো সারমেয়র বা মার্জারের জীবন রক্ষা পাবে। প্রতিবেশীর সাহায্য পাবেন।

কর্কট : শনিগ্রহের প্রভাবে জাতকের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। ভালো কোনো ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে পারেন।

সিংহ : কেতুর প্রভাবে দূরের যাত্রা শুভ। পথিমধ্যে তঞ্চকের কারণে পুলিশের সহায়তা নিতে হতে পারে। তবে অর্থ হারানোর ভয় নেই।

কন্যা : ব্যবসামন্দার ফলে প্রাতিষ্ঠানিক ঋণপরিশোধে জাতকের সমস্যা দেখা দিতে পারে। রাজ পরিবারের সাহায্যে এ-যাত্রা উতরে যাবেন।

তুলা : আকাশ প্রযুক্তির ব্যবহারে তস্করের বাধা পেতে পারেন। তবে প্রশাসনের সুদৃষ্টিতে এ সমস্যার সমাধান হবে।

বৃশ্চিক : স্ত্রীর শীতলতা জাতকের মনঃপীড়ার কারণ হয়ে দাঁড়াতে পারে। সহায় সম্পত্তির বাগ-বাটোয়ারা এ সপ্তাহে না করাই ভালো।

ধনু : সীমানার অদর্শনে রবির ভ্রমণপথে অন্তরীক্ষের নিশ্চল অবস্থার ফলে জাতকের অসূচি অপ্সরীর কুপ্রস্তাবে সাড়া না দেওয়া উত্তম।

মকর : বিদেশযাত্রায় প্রাকৃতিক দুর্যোগের ফলে ভিন্ন কোনো বন্দরে আটকা পড়তে পারেন। ধৈর্য ধরুন সমাধান আসবে।

কুম্ভ : পরিবারের সদস্যের সম্পত্তি বিক্রয়ের পরামর্শে আত্মীয়স্বজন উৎসাহ জোগাতে পারে। ভুংগাশের উচ্চমার্গে অবস্থানের ফলে সম্পত্তি বিক্রয় অশুভ।

মীন : অনূঢ়া স্বাস্থ্যবতী যুবতীরা বিপরীত লিঙ্গের প্ররোচনায় সাড়া দেবেন না। এরা আপনার চোখের জল মোছার সুযোগে সর্বনাশ করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত