নুরের গাড়িবহরে হামলায় নিহতদের স্মরণে সভা

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ০১:৩০ এএম

নীলফামারীর রামগঞ্জে সংসদ সদস্য ও সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলায় আওয়ামী লীগের নিহত চার নেতাকর্মীর স্মরণে সভা ও মিলাদ মাহফিল হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে সদর উপজেলার টুপামারী ইউনিয়নের রামগঞ্জ উচ্চবিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। স্মরণসভার আগে নিহত চার নেতাকর্মীর কবরে পুষ্পমাল্য অর্পণ শেষে তাদের পরিবারের সদস্যদের সমবেদনা জানান জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

টুপামারী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি একরামুল হক শাহের সভাপতিত্বে স্মরণসভায় ভার্চুয়ালি ঢাকা থেকে অংশ নেন সাংসদ আসাদুজ্জামান নূর। এ সময় জেলা আওয়ামা লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ স¤পাদক অ্যাডভোকেট মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ স¤পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম বক্তব্য দেন।

প্রসঙ্গত, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর রামগঞ্জ বাজারে আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা হয়। জামায়াত-শিবির ও বিএনপির নেতাকর্মীরা ওই হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। হামলায় আওয়ামী লীগের চার নেতা ও এক পথচারী নিহত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত