সুনামগঞ্জে একমাত্র ছেলে হত্যার বিচার চেয়ে ব্যানার হাতে নিয়ে আদালত প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি করেছেন এক মা।
বুধবার দুপুরে ঘণ্টাব্যাপী অবস্থান ও মানববন্ধন করেন রুপিয়া বেগম।
এ সময় তিনি অভিযোগ করে বলেন, গত ২৩ জুলাই ছাতক উপজেলার নোয়ারাই গ্রামে তার ছেলে মেহেদি হাসান রাব্বিকে চুরির অভিযোগ দিয়ে সংঘবদ্ধভাবে ৪/৫ জন মিলে ছুরিকাঘাতে নৃশংসভাবে হত্যা করা হয়।
এ ঘটনায় সব আসামি আদালত থেকে জামিন নিয়ে বের হয়েছে। এখন মামলা প্রত্যাহারের জন্য হুমকি দিয়ে আসছে। তাই অবিলম্বে আসামিদের দ্রুত বিচারের দাবি জানান। তিনি নিজের নিরাপত্তার সংশয়ও প্রকাশ করেন।
উল্লেখ্য, গত ২৩ জুলাই ছাতক উপজেলার নোয়ারাই গ্রামের ছাতক সিমেন্ট কোম্পানির এলাকায় রাব্বিকে চুরির অভিযোগে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মা ২০/২৫ জনকে আসামি করে মামলা দায়ের করলে সব আসামি আদালত থেকে জামিন পান।
