মেষ : ভৃগুগ্রহ জন্মলগ্নে অবস্থানের ফলে জাতকের নানা কারণে অস্থিরতা বাড়বে। মূলত ব্যবসা ক্ষেত্রে হিসাবে গরমিল পরিলক্ষিত হবে।
বৃষ : শনির দৃষ্টি জাতকের রাশিতে তাই কামদেব আপনাকে বিব্রত করবে। অর্থের প্রলোভনে সুরুকের সহায়তা নিতে পারেন।
মিথুন : পুরুষ-নারী নির্বিশেষে মানসিক চাপে জর্জরিত হবেন। কাছের কোনো বন্ধুর সঙ্গে মনের যাতনা প্রকাশ করুন।
কর্কট : জাতক কর্মক্ষেত্রে বন্ধুবান্ধবের প্ররোচনায় ভুল ব্যবসায়ে অর্থ লগ্নি করে মানসিক চাপে ভুগবেন। সুচিন্তিত সিদ্ধান্ত নিন।
সিংহ : মঙ্গলের প্রভাবে জাতক নরনারী নির্বিশেষে এ সপ্তাহটা ভালোই কাটবে। পুরনো কোনো ঋণের অর্থ ফেরত পেতে পারেন।
কন্যা : নরনারী নির্বিশেষে ভুল বোঝার ফলে আপনার ভালো কাজটাও সমালোচিত হতে পারে। অযথা বদনামের ভাগী হতে পারেন।
তুলা : জাতকের ফটকা ব্যবসায়ে সুফলতা আসতে পারে। স্বাস্থ্যসংক্রান্ত ব্যবসায়ে লাভের মুখ দেখতে পারেন। তবে সুদে টাকা খাটাবেন না।
বৃশ্চিক : নারী-পুরুষ নির্বিশেষে জাতকের লগ্নানুযায়ী বুধ ও শুক্রের অবস্থানানুসারে দূরের যাত্রা অশুভ। দূরের যাত্রা পরিহার করুন।
ধনু : জাতকের এ সপ্তাহটা পোষা বিড়াল, রাস্তার ভবঘুরে, সারমেয় হতে সাবধানে থাকা উচিত। না হলে ওদের দংশনে আহত হতে পারেন।
মকর : জাতক ও জাতিকার কেতুগ্রহের দশমাদশায় অবস্থানের ফলে সুনাম বয়ে আনবে। সংস্কৃতিসেবীরা বেশি সুনাম পাবেন।
কুম্ভ : জাতক ও জাতিকার রাহু ও শনি গ্রহের ফেরে আর্থিক কষ্ট হবে। স্ত্রীর ভাগ্যে লুকানো কোনো অর্থ খুঁজে পেতে পারেন।
মীন : জাতকের প্রবাসী কোনো আত্মীয়ের প্রত্যাবর্তনের ফলে অর্থপ্রাপ্তির যোগ আছে। অনূঢ়ারা সাবধান, ফুসলিয়ে সর্বনাশ করতে পারে।
