টাকা আত্মসাতের অভিযোগ

ব্যাংক কর্মকর্তাসহ ১২ জনের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১২:৪০ এএম

জালিয়াতির মাধ্যমে চারটি ইন্স্যুরেন্স কোম্পানির সাড়ে ১১ কোটি টাকা স্থানান্তর এবং আত্মসাতের অভিযোগে ওয়ান ব্যাংক লিমিটেডের সাত কর্মকর্তাসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুদকের জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

আসামিরা হচ্ছেন ওয়ান ব্যাংক লিমিটেডের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শফিউল আলম, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট বিমলেন্দু চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড রিলেশনশিপ ম্যানেজার মুনতাসির রহমান সিদ্দিকী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ফয়সাল আদিল, জুনিয়র অফিসার মো. শামীম, সিনিয়র প্রিন্সিপাল অফিসার আবু কালাম মোহাম্মদ সাখাওয়াত হোসেন ওরফে এ কে এম সাখাওয়াত হোসেন, প্রিন্সিপাল অফিসার মো. এমরান হোসেন ওরফে মোহাম্মদ এমরান হোসেন, ব্যাংকের গ্রাহক আজিজুর রহমান, রাকিবা জাহান, তানভীর হোসেন, পেশোয়ারা বেগম ও সুবু তারা হাওলাদার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত